সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫ কোটি টাকার বার্মিজ ইয়াবা জব্দ করল বিজিবি

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫ কোটি টাকার বার্মিজ ইয়াবা জব্দ করল বিজিবি
৫ কোটির ইয়াবা ফেলে পালাল চোরাকারবারিরা। ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার জারুলিয়াছড়ি বিওপির সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকা থেকে মাদকের এই বড় চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়াছড়ি বিওপির একটি টহল দল বিশেষ অভিযান শুরু করে। সীমান্ত পিলারের ৪৬ নম্বর এলাকা থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে প্রধানঝিরি নামক স্থানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৬টি কার্টন ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে কার্টনগুলো তল্লাশি করে ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫ কোটি টাকার বার্মিজ ইয়াবা জব্দ করল বিজিবি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার জারুলিয়াছড়ি বিওপির সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকা থেকে মাদকের এই বড় চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়াছড়ি বিওপির একটি টহল দল বিশেষ অভিযান শুরু করে। সীমান্ত পিলারের ৪৬ নম্বর এলাকা থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে প্রধানঝিরি নামক স্থানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৬টি কার্টন ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে কার্টনগুলো তল্লাশি করে ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত