সংবাদ

কঙ্কাল আতঙ্কের নেপথ্যে অদ্ভুত এক গল্প

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

কঙ্কাল আতঙ্কের নেপথ্যে অদ্ভুত এক গল্প
অ্যানাটমি ক্লাসের শিক্ষাসামগ্রী ঘিরে কয়েক ঘণ্টা ধরে চলে নানা গুঞ্জন। ছবি : সংবাদ

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের পাশে একটি মানব কঙ্কাল পড়ে থাকতে দেখে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে কঙ্কালটি দেখতে পেয়ে পথচারী ও রোগীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের তাৎক্ষণিক তদন্তে বেরিয়ে এসেছে, এটি কোনো অপরাধ নয় বরং এক মেডিকেল শিক্ষার্থীর পড়াশোনার উপকরণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি ব্যাগের পাশে কঙ্কাল পড়ে থাকতে দেখে অনেকেই ভয় পেয়ে যান। খবরটি জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতর একটি পরিচয়পত্র পায়। তা থেকে নিশ্চিত হওয়া যায়, কঙ্কালটি হবিগঞ্জ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর, যা অ্যানাটমি বিভাগের ব্যবহারিক ক্লাসের জন্য ব্যবহৃত হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ওই শিক্ষার্থী রিকশাযোগে যাওয়ার সময় ভুলবশত কঙ্কালসহ ব্যাগটি রিকশায় ফেলে নেমে যান। রিকশাচালক পরে ব্যাগ খুলে মানুষের কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সেটি হাসপাতালের গেটের সামনে রেখে চলে যান।

ওসি আরও বলেন, ব্যাগে থাকা পরিচয়পত্রের মাধ্যমে শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। এটি সম্পূর্ণ শিক্ষামূলক কাজে ব্যবহৃত কঙ্কাল হওয়ায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ধরনের স্পর্শকাতর শিক্ষাসামগ্রী বহনের ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কঙ্কাল আতঙ্কের নেপথ্যে অদ্ভুত এক গল্প

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত