দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগের দিনও একই সংখ্যক মানুষের মৃত্যুর তথ্য এসেছিল। আর বুধবার মৃত্যু হয়েছিল একজনের। ফলে জুলাইয়ের প্রথম তিন দিনেই হামের উপসর্গ নিয়ে ১১ জন প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩৬ জন।
উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায় ২৭৩ জন। এরপর রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮৩, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যুর তথ্য এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ৯৬৮ জন লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৮৫১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩০১ জন, রাজশাহীর ৩৯, সিলেটের ৮৭, চট্টগ্রামের ১৮১, বরিশালের ১৩৭, ময়মনসিংহের ৪০, খুলনার ৪৫ ও রংপুরের ২১ জন।
এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। এর মধ্যে ৮৩ হাজার ৫৪৩ জন রোগী ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩ হাজার ৯৬১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪৩৫ জন।
উল্লেখ্য, গত মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে দেশের বিভিন্ন এলাকায় রোগী বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর টিকা গ্রহণ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছে।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন