সংবাদ

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে রাজপথে নামলেন গ্রামবাসী

প্রতিনিধি,  কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে রাজপথে নামলেন গ্রামবাসী
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কালীগঞ্জে গণমিছিল ও সমাবেশ। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। সোমবার (৬ জুলাই) সকাল থেকে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী সড়কে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে গণবিক্ষোভ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন তারা। মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া সমাজকল্যাণ সংঘ, তুমলিয়া গ্রামবাসী ও স্থানীয় যুবসমাজের যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সকালে বিক্ষোভকারীরা নানা ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নেন। ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অধিকার’, ‘মাদক ব্যবসায়ী হুঁশিয়ার’, ‘মাদক নয়, মেধা চাই’–এমন সব প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ-টঙ্গী সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দিতে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই। এ সময় মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার আরও কঠোর ও কার্যকর ভূমিকা দাবি করেন তাঁরা।

সমাবেশ শেষে উপস্থিত সবাই নিজ এলাকাকে মাদকমুক্ত রাখা এবং একটি সুস্থ-নিরাপদ সমাজ গড়ার শপথ গ্রহণ করেন। স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধ না হওয়া পর্যন্ত তাদের এই সামাজিক আন্দোলন চলবে। 

'\

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে রাজপথে নামলেন গ্রামবাসী

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। সোমবার (৬ জুলাই) সকাল থেকে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী সড়কে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে গণবিক্ষোভ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন তারা। মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া সমাজকল্যাণ সংঘ, তুমলিয়া গ্রামবাসী ও স্থানীয় যুবসমাজের যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সকালে বিক্ষোভকারীরা নানা ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নেন। ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অধিকার’, ‘মাদক ব্যবসায়ী হুঁশিয়ার’, ‘মাদক নয়, মেধা চাই’–এমন সব প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ-টঙ্গী সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দিতে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই। এ সময় মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার আরও কঠোর ও কার্যকর ভূমিকা দাবি করেন তাঁরা।

সমাবেশ শেষে উপস্থিত সবাই নিজ এলাকাকে মাদকমুক্ত রাখা এবং একটি সুস্থ-নিরাপদ সমাজ গড়ার শপথ গ্রহণ করেন। স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধ না হওয়া পর্যন্ত তাদের এই সামাজিক আন্দোলন চলবে। 

'\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত