সংবাদ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু
নওগাঁ সদর থানা। ছবি : সংগৃহীত

নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সুমন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত। এ নিয়ে সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি ও ঝগড়া চলছিল। মাদকাসক্তির কারণে ১ বছর আগে সুমনের স্ত্রী সুমা তাকে রেখে ঢাকায় পোশাক কারখানায় কাজে চলে যায়। কয়েক দিন আগে সুমা বাড়িতে ফিরলে পুনরায় পরিবারে কলহ শুরু হয়।

রবিবার রাত ১২টার দিকে সুমন রাগ করে তার বাবার পাশে শুতে যায়। সুমনের ঘুম আসছিল না দেখে বাবা মহাতাব সরকার দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে বাবাকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে আসে। সেখানে সে কাঠের বাটাম দিয়ে বাবাকে মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মহাতাব সরকারের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন দ্রুত পালিয়ে যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুমন ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সুমন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত। এ নিয়ে সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি ও ঝগড়া চলছিল। মাদকাসক্তির কারণে ১ বছর আগে সুমনের স্ত্রী সুমা তাকে রেখে ঢাকায় পোশাক কারখানায় কাজে চলে যায়। কয়েক দিন আগে সুমা বাড়িতে ফিরলে পুনরায় পরিবারে কলহ শুরু হয়।

রবিবার রাত ১২টার দিকে সুমন রাগ করে তার বাবার পাশে শুতে যায়। সুমনের ঘুম আসছিল না দেখে বাবা মহাতাব সরকার দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে বাবাকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে আসে। সেখানে সে কাঠের বাটাম দিয়ে বাবাকে মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মহাতাব সরকারের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন দ্রুত পালিয়ে যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুমন ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত