সংবাদ

পার্বত্য জেলায় বাঙালিদের আয়কর মওকুফের দাবি

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১১:১৯ এএম

পার্বত্য জেলায় বাঙালিদের আয়কর মওকুফের দাবি
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : সংবাদ

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের জন্যও আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল সোমবার সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মজিবর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাবকে তারা স্বাগত জানান। তবে একই অঞ্চলে বসবাসরত বাঙালিদের এই সুবিধার বাইরে রাখায় বৈষম্য তৈরি হয়েছে। পাহাড়ে শিক্ষা, চাকরি ও ব্যবসায় পিছিয়ে থাকা বাঙালিদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

একই সঙ্গে তিনি বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানান। তার মতে, অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে ঋণের বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ সংগঠনের স্থানীয় নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

পার্বত্য জেলায় বাঙালিদের আয়কর মওকুফের দাবি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের জন্যও আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল সোমবার সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মজিবর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাবকে তারা স্বাগত জানান। তবে একই অঞ্চলে বসবাসরত বাঙালিদের এই সুবিধার বাইরে রাখায় বৈষম্য তৈরি হয়েছে। পাহাড়ে শিক্ষা, চাকরি ও ব্যবসায় পিছিয়ে থাকা বাঙালিদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

একই সঙ্গে তিনি বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানান। তার মতে, অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে ঋণের বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ সংগঠনের স্থানীয় নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত