সংবাদ

সাড়ম্বরে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

সাড়ম্বরে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস
সমৃদ্ধ দেশ গড়তে পল্লী উন্নয়নের বিকল্প নেই। ছবি : সংবাদ

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক বিতরণ, কৃষি প্রণোদনা এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) এসব কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

ঢাকা (দোহার ও নবাবগঞ্জ):
দোহার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, ‘দেশকে উন্নয়নের শিখরে নিতে গ্রামীণ জনপদের উন্নয়ন জরুরি। আমাদের কুটির শিল্পকে আবার জাগিয়ে তুলতে হবে।’ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদে একই সংসদ সদস্যের উপস্থিতিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ (আত্রাই ও সাপাহার):
আত্রাইয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম ২ হাজার ৫০৬ জন কৃষকের মাঝে বীজ, সার ও কৃষি প্রণোদনা এবং আর্থিক সহায়তা ও ঢেউ টিন বিতরণ করেন। সাপাহারে উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ইউএনও রোমানা রিয়াজের সভাপতিত্বে সভায় গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

মানিকগঞ্জ (জেলা সদর ও ঘিওর):
মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সারওয়ার আলম। পরে সুফলভোগীদের মাঝে ঋণের চেক ও চারা বিতরণ করা হয়। অন্যদিকে ঘিওরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে র‍্যালি ও চারা বিতরণ করা হয়। সেখানে বক্তারা গ্রামীণ অর্থনীতিকে আত্মনির্ভরশীল করতে বিআরডিবি ও সমবায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লী উন্নয়নের বিভিন্ন কর্মসূচি নিয়ে একটি ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ঋণ, উদ্যোক্তা ঋণের চেক এবং পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের মাঝে বোনাসের চেক বিতরণ করা হয়।

ফেনী:
ফেনীতে প্রধান অতিথি হিসেবে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমবায়ীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। বক্তারা বলেন, আধুনিক ও টেকসই গ্রাম গড়তে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পিরোজপুর (নেছারাবাদ):
নেছারাবাদে (স্বরূপকাঠি) উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও অমিত দত্তের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশের ৬৮ শতাংশ মানুষ গ্রামে বাস করে, তাই কৃষি ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করতে পল্লী উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

কুষ্টিয়া (ভেড়ামারা):
ভেড়ামারায় আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাতের উপস্থিতিতে বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

দেশব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমবায়ী সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন। গ্রামীণ জনপদকে আত্মনির্ভরশীল করে তোলাই ছিল এবারের দিবসের মূল লক্ষ্য।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

সাড়ম্বরে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত