বিশ্বকাপ ফুটবল থেকে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলমগীর হোসেন (৩৫) নামের এক অন্ধ সমর্থক। সোমবার (৬ জুলাই) রাতে প্রিয় দলের পরাজয় দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া এলাকার বাসিন্দা আলমগীর পেশায় একজন ট্রলিচালক। সোমবার রাতে নিজ বাড়িতে বন্ধু ও অন্য সমর্থকদের সঙ্গে বসে ব্রাজিলের খেলা দেখছিলেন তিনি। খেলায় প্রিয় দল দ্বিতীয় গোল খাওয়ার পর থেকেই আলমগীর মানসিকভাবে ভেঙে পড়েন। খেলার শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। বর্তমানে আলমগীর শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হলোখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, আলমগীর হোসেন ব্রাজিলের অন্ধ ভক্ত। প্রিয় দলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনায় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর বাবা মৃত আছর উদ্দিন।
\

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন