গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুর ও টাঙ্গাইলের বিশাল এলাকাজুড়ে ১৬ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর থেকে কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকা। এই সময়ের মধ্যে উল্লিখিত এলাকার ১০ ও ২০ ইঞ্চি লাইনের সাথে সংযুক্ত সকল শিল্প, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই গ্যাস পাইপলাইন সংস্কার কাজের ফলে তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন