সংবাদ

উপজেলা হচ্ছে সাগর কন্যা কুয়াকাটা

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

উপজেলা হচ্ছে সাগর কন্যা কুয়াকাটা
কুয়াকাটা

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভাকে উপজেলা ঘোষণার দাবিতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। কুয়াকাটাকে উপজেলা ঘোষণার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত একটি স্মারকলিপিতে এ তথ্য জানানো হয়েছে। ১৬ জুলাই জারি করা ওই পত্রে বলা হয়, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন কুয়াকাটাকে উপজেলা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কুয়াকাটাকে উপজেলা ঘোষণার সম্ভাব্যতা যাচাই করে বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে কুয়াকাটা পৌরসভাকে উপজেলা ঘোষণার দীর্ঘদিনের দাবিটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হলেও প্রশাসনিক ও অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা হলে পর্যটন, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে মনে করছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে কুয়াকাটাকে উপজেলা ঘোষণার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন। পত্রটির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

উপজেলা হচ্ছে সাগর কন্যা কুয়াকাটা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত