সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও তুর্কি গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন—রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু অবশেষে সেই খবরকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে উড়িয়ে দিলেন ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী তারকা।
সৌদি পত্রিকা ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৩ বছর বয়সী কার্লোস বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নিয়মিত নামাজ আদায় করতে দেখা এক অসাধারণ অনুভূতি। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য।’
সম্প্রতি তুর্কি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী আলেম শায়খ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন এক্সে (সাবেক টুইটার) সাও পাওলোর একটি মুসলিম যুব সংস্থার বরাত দিয়ে এই দাবি প্রকাশ করলে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
কার্লোস সম্প্রতি মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা আল-তাহিরিকে বিয়ে করেছেন। এই বিয়ের অনুষ্ঠান নিয়েও ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান তিনি। কার্লোস বলেন, ‘আমাদের বিয়ের উদযাপন একাধিক রীতিতে সম্পন্ন হয়েছে। আমার পরিবারের সদস্যরা ক্যাথলিক খ্রিস্টান হওয়ায় তাদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাস অনুযায়ী একটি অনুষ্ঠান করা হয়েছিল। পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আরেকটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।’
উল্লেখ্য, এটি আনুষ্ঠানিকভাবে ৫৩ বছর বয়সী কার্লোসের তৃতীয় বিয়ে। এর আগে প্রথম স্ত্রী আলেকজান্দ্রা পিনহেইরোর সঙ্গে ২০০৩ সালে তার বিবাহবিচ্ছেদ হয়; সেই সংসারে তার তিন সন্তান রয়েছে। এরপর ২০০৯ সালের জুনে তিনি দ্বিতীয় স্ত্রী মারিয়ানা লুকনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ ১৫ বছরের বেশি সময় সংসার করার পর ২০২৫ সালের শুরুতে তাদের বিচ্ছেদ ঘটে। মারিয়ানার সংসারে কার্লোসের দুটি কন্যাসন্তান রয়েছে।
সব মিলিয়ে সাতজন নারীর গর্ভে রবার্তো কার্লোস ১১ সন্তানের জনক। ২০১৭ সালের অক্টোবরে তার মেয়ে জিওভানা পুত্রসন্তানের জন্ম দেওয়ায় তিনি নানাও হয়েছেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন