ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান একের পর এক নতুন নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। দীর্ঘ অভিনয়জীবনে নিজেকে দক্ষ ও নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা এই শিল্পী বর্তমানে গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়েই কাজ বেছে নিচ্ছেন।
সম্প্রতি ইউটিউবে
মুক্তি পেয়েছে অহনা রহমান অভিনীত বেশ কয়েকটি নতুন নাটক। এর মধ্যে রয়েছে মাহমুদ হাসান
রানার ‘জামাই কিছুই বোঝেনা’ ও ‘জামাই বউয়ের তেলেসমাতি’, জিয়া উদ্দিন আলমের ‘অশান্তির
সংসার’ ও ‘ভুল মানুষের ঘর’, জাকিউল ইসলাম রিপনের ‘নিয়তির খেলা’, মাহামুদ হাসান শিকদারের
‘বিলকিসের ভাতের হোটেল’ এবং মহিন খানের ‘বউয়ের পতন’।
এর মধ্যে ‘নিয়তির
খেলা’ প্রকাশিত হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে এবং ‘বিলকিসের ভাতের হোটেল’ মুক্তি
পেয়েছে এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে। দুটি নাটকেই ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে
অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অহনা। বিশেষ করে ‘নিয়তির খেলা’ নাটকে তার অভিনয়
ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে ‘বিলকিসের ভাতের হোটেল’-এ নাম ভূমিকায় অভিনয়
করেছেন তিনি।
নিজের কাজ প্রসঙ্গে
অহনা রহমান বলেন, “এখন আমি গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনি। গল্প ভালো লাগলে চরিত্রটাও
গভীরভাবে বোঝার চেষ্টা করি। শুধু অভিনয় করার জন্য অভিনয় করতে চাই না। ‘নিয়তির খেলা’
নাটকে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পরিচালকও আমাকে অনেক সহযোগিতা
ও অনুপ্রেরণা দিয়েছেন। ‘বিলকিসের ভাতের হোটেল’-এর ক্ষেত্রেও চরিত্রটি বিশ্বাসযোগ্য
করে তুলতে অনেক পরিশ্রম করেছি। দর্শকদের ইতিবাচক সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করছে।”
সহশিল্পী নির্বাচন প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী। তিনি বলেন,
“আমার সহশিল্পী কে হবেন, সেটা নিয়ে কখনো ভাবি না। পরিচালক যাকে চরিত্রের জন্য উপযুক্ত
মনে করবেন, তার সঙ্গেই আন্তরিকভাবে কাজ করি। আমার লক্ষ্য থাকে নিজের চরিত্রটি সেরাভাবে
তুলে ধরা।”
গল্পনির্ভর কাজের
প্রতি এই মনোযোগই অহনা রহমানকে সমসাময়িক নাট্যাঙ্গনের অন্যতম ব্যস্ত ও প্রশংসিত অভিনেত্রী
হিসেবে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাচ্ছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন