বলিউডের কাল্ট সিনেমাগুলোর তালিকায় অন্যতম নাম ‘আওয়ারাপন’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরি পরিচালিত এই গ্যাংস্টার-ঘরানার ট্র্যাজিক প্রেমের গল্পটি মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও সময়ের সঙ্গে দর্শকদের কাছে বিশেষ মর্যাদা অর্জন করে। বিশেষ করে ইমরান হাশমির অভিনয়, গল্প এবং ছবির গান আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
প্রায় ১৯ বছর পর
সেই সিনেমার সিকুয়েল ‘আওয়ারাপন ২’ নিয়ে ফিরছেন প্রযোজক মুকেশ ভাট। তবে এবার পরিচালকের
আসনে নেই মোহিত সুরি। নতুন এই ছবিটি পরিচালনা করছেন নীতিন কাক্কর। সিকুয়েলেও কেন্দ্রীয়
চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। আর প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন দিশা
পাটানি। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।
রোববার প্রকাশ পায়
‘আওয়ারাপন ২’-এর প্রথম টিজার। এর মধ্য দিয়েই শুরু হচ্ছে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির আগে প্রায় এক মাসজুড়ে চলবে সিনেমাটির প্রচার
কার্যক্রম। প্রথমে চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে মুক্তির
তারিখ পরিবর্তন করা হয়। বলিউডের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধুরন্ধর’ ও ‘টক্সিক’-এর
মতো বড় বাজেটের ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী,
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’। প্রথম ছবির অন্যতম আকর্ষণ ছিল
এর জনপ্রিয় সংগীত। তাই সিকুয়েলেও সংগীতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। নতুন রোমান্টিক
গানের পাশাপাশি প্রথম ছবির জনপ্রিয় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গানের নতুন
সংস্করণও রাখা হতে পারে বলে জানা গেছে।
সিনেমাটির চিত্রনাট্য
লিখেছেন বিলাল সিদ্দিকি। বলিউড বিশ্লেষকদের মতে, ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির ক্যারিয়ারের
জন্য গুরুত্বপূর্ণ একটি সিনেমা হতে পারে। একই সঙ্গে কাল্ট ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে
দিশা পাটানির জন্যও এটি বড় একটি চ্যালেঞ্জ। এখন দর্শকদের অপেক্ষা, প্রত্যাশা কতটা পূরণ
করতে পারে বহু প্রতীক্ষিত এই সিকুয়েল।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন