সংবাদ

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি
ছবি : সংগৃহীত

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি।

র‌বিবার রাত নয়টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করে। এরপর বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে সূত্রে জানা গেছে, ফেরত আসাদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তাদের বাড়ি যশোর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়। সীমান্তে হস্তান্তরের সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যক্তিদের একজন ফিরোজ মাহমুদ বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধ পথে তিনি ভারতের তামিলনাড়ু গিয়েছিলেন। সেখানে বাসাবাড়ি, পোশাক কারখানা ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। অনুপ্রবেশের দায়ে আদালত তাকে তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান। কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাকে জেলখানা থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতায় ও বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তিনি দেশে ফিরতে পেরেছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ৫০ বাংলাদেশিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে দুটি মানবাধিকার সংস্থার জিম্মায় তাদের দেওয়া হয়।

মানবাধিকার সংস্থা যশোর ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর আঞ্চলিক ব্যবস্থাপক অপূর্ব কুমার সাহা জানান, অবৈধভাবে ভারতে গিয়ে তামিলনাড়ু পুলিশের হাতে আটক হওয়া এই ব্যক্তিদের ট্রাভেল পারমিটের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসাদের মধ্যে ৪ জন নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং ৪৬ জন পুরুষকে ‘রাইটস যশোর’ নামে আরেকটি মানবাধিকার সংস্থা গ্রহণ করেছে। সংস্থা দুটি তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত