বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত অন্যতম সাংস্কৃতিক সংগঠন বহুবচন থিয়েটার ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।
২৬ জুন বিকেলে রাজধানীর
বিজয়নগরের পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে
নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী
মির্জা আবদুর রাজ্জাক।
নতুন কমিটিতে মির্জা
আবদুর রাজ্জাক সভাপতি, অধ্যাপক নজরুল ইসলাম নির্বাহী সভাপতি এবং আব্দুল লতিফ রেজা সাধারণ
সম্পাদক হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আফজাল খান,
লুৎফর রহমান রিপন, খন্দকার মহিউদ্দিন রতন, রেখা রানী গুন, আজিজুল হক সুজন, তারিক বিন
সুলতান (ডালিম), মীর মোশাররফ হোসেন রুনু এবং আসসাব উল মাহানী। নির্বাহী সাধারণ সম্পাদক
নির্বাচিত হয়েছেন আমিন আহমেদ ও জোবায়দুল আলম লালন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মির্জা
মাহমুদ সুহৃদ ও গাজিউর রহমান তালুকদার।
এছাড়া শামীম আল
মামুন অর্থ সম্পাদক এবং গাজী আলম ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন কাজী আসাদ মুন (আন্তর্জাতিক বিষয়ক), জাহিদুর
রহমান সুমন (প্রশিক্ষণ ও কর্মশালা), আলী আকবর সুজন (প্রদর্শনী ও দর্শক ব্যবস্থাপনা),
মাহমুদা খাতুন (গ্রিন রুম ও শিল্পী কল্যাণ), আমছর আলী (মঞ্চ ব্যবস্থাপনা), হান্নান
হামিদ লিখন (প্রযুক্তি ব্যবস্থাপনা), রওশন আরা রুবী (সাংস্কৃতিক), শওকত আলী সাজু (তথ্য,
গবেষণা ও প্রচার), সানোয়ার সামসি (আলো, সংগীত ও সেট ব্যবস্থাপনা), হাবিবুল্লাহ প্রিন্স
(সাহিত্য ও প্রকাশনা), মির্জা তনিমা রাজ্জাক (স্বাস্থ্য ও পরিবেশ), বদিউজ্জামান রিপন
তালুকদার (আইন), ফয়সল কবির (সম্পদ ও সমাজকল্যাণ) এবং নির্মল বালা (স্থিরচিত্র ও মিলনায়তন
ব্যবস্থাপনা) সম্পাদক। উজ্জ্বল দায়িত্ব পেয়েছেন রূপসজ্জা ও আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক
হিসেবে।
কার্যনির্বাহী সদস্য
হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হক সোহেল, রাসেল ইমরান, অনামিকা, নুসরাত শারমিন সুমি,
ফাতেমা বেগম এবং শফিক হাসান জনি।
সাধারণ সভায় বক্তারা
আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরে বহুবচন থিয়েটারের নাট্যচর্চা,
সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা
রাখবে।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন