ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণটি ঘটানো হয়।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল শেষে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং নিরাপত্তা ও বিস্ফোরণের ঘটনার তদন্ত দাবি করেন।
এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন