সংবাদ

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা কয়েক দিনের অতিভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কার মুখে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই সময়ে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানের যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা চলাকালীন বান্দরবানের কোনো পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল কিংবা নদীপথে কেউ ভ্রমণ করতে পারবেন না। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, টানা অতিভারী বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে এবং বেশ কিছু সড়কে পানি জমে গেছে। পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে পর্যটকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। মূলত এই উদ্ভূত পরিস্থিতিতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত