সংবাদ

কলারোয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম

কলারোয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
কলারোয়া থানা। ছবি : সংবাদ

সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জেরে রহিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। রহিমা ওই গ্রামের অজিয়ার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) রাতে পুত্রবধূর সঙ্গে রহিমার ঝগড়া হয়। এ নিয়ে পরে স্বামী অজিয়ার রহমানের সঙ্গেও তার বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার ভোররাতে বাড়ির পেছনে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে পরিবারের লোকজন ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কলারোয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জেরে রহিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। রহিমা ওই গ্রামের অজিয়ার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) রাতে পুত্রবধূর সঙ্গে রহিমার ঝগড়া হয়। এ নিয়ে পরে স্বামী অজিয়ার রহমানের সঙ্গেও তার বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার ভোররাতে বাড়ির পেছনে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে পরিবারের লোকজন ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত