সংবাদ

দুমকিতে ২০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

দুমকিতে ২০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
২০০ পিস ইয়াবাসহ আটক সাখাওয়াত। ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকি উপজেলায় ২০০টি ইয়াবা বড়িসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পায়রা সেতুর লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে দুমকি থানার এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিল। এ সময় বরিশাল থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। গাড়ির যাত্রী সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়, যার ওজন ২০ গ্রাম।

গ্রেপ্তার সাখাওয়াত হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) মামলার তদন্তভার এসআই তাওহিদুর রহমানকে দেওয়া হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদক পাচার রোধে পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দুমকিতে ২০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকি উপজেলায় ২০০টি ইয়াবা বড়িসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পায়রা সেতুর লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে দুমকি থানার এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিল। এ সময় বরিশাল থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। গাড়ির যাত্রী সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়, যার ওজন ২০ গ্রাম।

গ্রেপ্তার সাখাওয়াত হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) মামলার তদন্তভার এসআই তাওহিদুর রহমানকে দেওয়া হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদক পাচার রোধে পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত