সংবাদ

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : সংবাদ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কোহেলদিয়া গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার সাইফুল শিকদারের স্ত্রী। বর্তমানে তিনি কাপুড়িয়া সদরদী গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) সকালে ঢাকা-খুলনা রেলপথের কাপুড়িয়া সদরদী এলাকায় রেললাইনের ওপর অবস্থান করছিলেন ফাতেমা। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কোহেলদিয়া গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার সাইফুল শিকদারের স্ত্রী। বর্তমানে তিনি কাপুড়িয়া সদরদী গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) সকালে ঢাকা-খুলনা রেলপথের কাপুড়িয়া সদরদী এলাকায় রেললাইনের ওপর অবস্থান করছিলেন ফাতেমা। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত