সংবাদ

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)
প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা
তিতাসে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক পিতা এমেল। ছবি : সংবাদ

কুমিল্লার তিতাস উপজেলায় ১৮ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. এলেম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী কিশোরীর মা থানায় অভিযোগ দেন।

গ্রেপ্তার এলেম উপজেলার আকালিয়া গ্রামের হাশর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে ও ১ জুলাই অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান। পরে ভুক্তভোগীর মা গোপনে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যদাতার সহায়তায় সোমবার সন্ধ্যায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, ‘৫ জুলাই ভুক্তভোগী ও তার মা থানায় অভিযোগ করেন যে, অভিযুক্ত ব্যক্তি দুই দফায় তার আপন মেয়েকে ধর্ষণ করেছে। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার তিতাস উপজেলায় ১৮ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. এলেম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী কিশোরীর মা থানায় অভিযোগ দেন।

গ্রেপ্তার এলেম উপজেলার আকালিয়া গ্রামের হাশর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে ও ১ জুলাই অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান। পরে ভুক্তভোগীর মা গোপনে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যদাতার সহায়তায় সোমবার সন্ধ্যায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, ‘৫ জুলাই ভুক্তভোগী ও তার মা থানায় অভিযোগ করেন যে, অভিযুক্ত ব্যক্তি দুই দফায় তার আপন মেয়েকে ধর্ষণ করেছে। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত