সংবাদ

সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগে কর্মকর্তাকে শোকজ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগে কর্মকর্তাকে শোকজ
ছবি : সংবাদ

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি বিভাগের বৃক্ষরোপণ ও কৃষি প্রণোদনা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারি বরাদ্দের তুলনায় কৃষকদের কম সার ও নিম্নমানের বাঁশের খুঁটি সরবরাহের অভিযোগে ইতোমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল স্বাক্ষরিত ওই নোটিশের পাশাপাশি ঘটনা তদন্তে খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ, সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, প্রতি কৃষকের জন্য ১৫০ কেজি গোবর সার বরাদ্দ থাকলেও দেওয়া হয়েছে মাত্র ৪০ কেজি। এ ছাড়া ৫০ টাকা মূল্যের প্রতিটি বাঁশের খুঁটি ছিল অত্যন্ত নিম্নমানের। কৃষকদের কাছ থেকে ১৫০ কেজি সারের স্বাক্ষর নেওয়া হলেও বাস্তবে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ১৬ জুন কর্মস্থলে যোগ দেওয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। মাঠপর্যায়ে খোলা গোবর সার সহজলভ্য না হওয়ায় উপজেলা কৃষি প্রণোদনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমমূল্যের ট্রাইকো কম্পোস্ট সার (৪০ কেজি) দেওয়া হয়েছে। ক্রয়ের প্রতিটি ধাপ কমিটির সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে।’

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের প্রধান রফিকুল ইসলাম জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগে কর্মকর্তাকে শোকজ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি বিভাগের বৃক্ষরোপণ ও কৃষি প্রণোদনা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারি বরাদ্দের তুলনায় কৃষকদের কম সার ও নিম্নমানের বাঁশের খুঁটি সরবরাহের অভিযোগে ইতোমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল স্বাক্ষরিত ওই নোটিশের পাশাপাশি ঘটনা তদন্তে খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ, সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, প্রতি কৃষকের জন্য ১৫০ কেজি গোবর সার বরাদ্দ থাকলেও দেওয়া হয়েছে মাত্র ৪০ কেজি। এ ছাড়া ৫০ টাকা মূল্যের প্রতিটি বাঁশের খুঁটি ছিল অত্যন্ত নিম্নমানের। কৃষকদের কাছ থেকে ১৫০ কেজি সারের স্বাক্ষর নেওয়া হলেও বাস্তবে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ১৬ জুন কর্মস্থলে যোগ দেওয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। মাঠপর্যায়ে খোলা গোবর সার সহজলভ্য না হওয়ায় উপজেলা কৃষি প্রণোদনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমমূল্যের ট্রাইকো কম্পোস্ট সার (৪০ কেজি) দেওয়া হয়েছে। ক্রয়ের প্রতিটি ধাপ কমিটির সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে।’

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের প্রধান রফিকুল ইসলাম জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত