সংবাদ

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বহিষ্কার ৫

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বহিষ্কার ৫
কালুখালী মহিলা কলেজ। ছবি : সংবাদ

রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মুঠোফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত ৫ শিক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের। তাদের মধ্যে ৪ জন ছাত্র ও ১ জন ছাত্রী রয়েছেন।

কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষায় নিয়ম লঙ্ঘন ও মুঠোফোন ব্যবহারের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্রটি পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় বরদাশত করা হবে না। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বহিষ্কার ৫

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মুঠোফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত ৫ শিক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের। তাদের মধ্যে ৪ জন ছাত্র ও ১ জন ছাত্রী রয়েছেন।

কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষায় নিয়ম লঙ্ঘন ও মুঠোফোন ব্যবহারের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্রটি পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় বরদাশত করা হবে না। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত