চট্টগ্রামের সীতাকুণ্ড ও নগরের চশমা হিল এলাকায় পৃথক পাহাড়ধসের ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও দুপুরে নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯ টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় পাহাড়ধসে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীরের মৃত্যু হয়। সে ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে। এ ঘটনায় শিশুটির মা লামিয়া আক্তার মাটিচাপা পড়ে আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, ৪ দিন ধরে টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে আগে থেকেই মাইকিং করা হয়েছিল। তবুও অনেক বাসিন্দা ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে রয়ে গেছেন। নিহত শিশুর মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
অন্যদিকে, আজ দুপুরে নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় পাহাড়ধসে সামিয়া ইসলাম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, পাহাড়ধসে চাপা পড়লে শিশুটির মৃত্যু হয়। পরে দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
/

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন