সংবাদ

ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম সামিনা নূর তাজ

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম সামিনা নূর তাজ
ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম হওয়া সামিনা নূর তাজ। ছবি : সংবাদ

থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে সামিনা নূর তাজ (৮)। এই কৃতিত্বের জন্য গাজীপুরের কালিয়াকৈরে ওই শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

সামিনা নূর তাজ ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুন ও তাজিমা খাতুন দম্পতির মেয়ে। বর্তমানে তারা গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামিনা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকায় প্রথম বাছাই পর্ব এবং ২৩ মে নারায়ণগঞ্জে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে সে। এরপর ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠেয় ‘ইউনিভার্সাল রাউন্ডে’ বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সামিনা।

সংবর্ধনা অনুষ্ঠানে সামিনা তার সাফল্যের পেছনে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম সামিনা নূর তাজ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে সামিনা নূর তাজ (৮)। এই কৃতিত্বের জন্য গাজীপুরের কালিয়াকৈরে ওই শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

সামিনা নূর তাজ ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুন ও তাজিমা খাতুন দম্পতির মেয়ে। বর্তমানে তারা গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামিনা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকায় প্রথম বাছাই পর্ব এবং ২৩ মে নারায়ণগঞ্জে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে সে। এরপর ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠেয় ‘ইউনিভার্সাল রাউন্ডে’ বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সামিনা।

সংবর্ধনা অনুষ্ঠানে সামিনা তার সাফল্যের পেছনে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত