২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে পূর্ণ হয়েছে এই তালিকা।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই ফ্রান্স ও মরক্কো এবং ১০ জুলাই স্পেন ও বেলজিয়াম মুখোমুখি হবে। এছাড়া ১১ জুলাই অনুষ্ঠিত হবে নরওয়ে বনাম ইংল্যান্ড এবং আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার লড়াই।
এবারের আসরের কোয়ার্টার ফাইনালে ইউরোপীয় দেশগুলোর আধিপত্য স্পষ্ট। শেষ আটে ওঠা আটটি দলের মধ্যে ছয়টিই ইউরোপের। বাকি দুটি দলের একটি হলো দক্ষিণ আমেরিকার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্যটি আফ্রিকার প্রতিনিধি মরক্কো।
টুর্নামেন্টের এই পর্যায়ে অনেক নাটকীয়তার দেখা মিলেছে। ব্রাজিলের বিদায় ছিল অন্যতম আলোচিত ঘটনা। শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড, যারা মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠতে দেখিয়েছে অবিশ্বাস্য লড়াই। মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
অন্যদিকে, কিলিয়ান এমবাপের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। তাদের পরবর্তী প্রতিপক্ষ মরক্কো, যারা কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে দাপটের সাথে পরের রাউন্ডে উঠেছে।
এছাড়াও ইউরোপীয় লড়াইয়ে বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে এবং স্পেন ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে।
বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ইউরোপের ছয়টি দলের এই প্রাধান্য থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো তাদের আধিপত্য ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন