সংবাদ

লামায় পাহাড়ধসে ঘুমন্ত বাবা-মা-ছেলেসহ নিহত ৫

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম

লামায় পাহাড়ধসে ঘুমন্ত বাবা-মা-ছেলেসহ নিহত ৫

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর রাতে টানা ভারী বর্ষণের মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে গভীর রাতে আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজন নিহত হয়। এছাড়াও একই এলাকার পাহাড় ধ্বসে বসতঘরের উপর পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন- ০১) মোঃ ইউনুস(৪০) পিতা- মৃত আদম আলী ০২) রানু আক্তার(৩৫) স্বামী- মোঃ ইউনুস ০৩) মোঃ সোলেমান(০৫) পিতা- মোঃ ইউনুস। একই এলাকার মোঃ জুয়েল (৩৪) ও তার স্ত্রী ০২) কুলছুমা আক্তার(২৫)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পাহাড় ধ্বসে লামার আজিজনগর এলাকায় একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছে।  ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা সহযোগিতায় তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এদিকে টানা বৃষ্টির কারণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন ও সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনও সেখানে যেতে অনাগ্রহী। অন্যদিকে টানা বৃষ্টির কারনে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ,বিদ্যুত সংযোগ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়াতে যোগাযোগ ব্যাহত।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

লামায় পাহাড়ধসে ঘুমন্ত বাবা-মা-ছেলেসহ নিহত ৫

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত