সংবাদ

ফখরুল রাষ্ট্রপতি-রিজভী মহাসচিব হওয়ায় রংপুরে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

ফখরুল রাষ্ট্রপতি-রিজভী মহাসচিব হওয়ায় রংপুরে বিএনপির আনন্দ মিছিল
ছবি : সংবাদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। শনিবার (২২ আগস্ট) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকার দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন।

মিছিলে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আবদুস সালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বিপুল সংখ্যক নারী কর্মীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় দেশের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আনন্দিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের সঠিক স্থানে বসিয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এবং এখানে বেকারত্বের হার অনেক বেশি। রাষ্ট্রপতি ও মহাসচিব-দলের শীর্ষ এই দুই নেতা উত্তরবঙ্গের হওয়ায় আগামী দিনে এ অঞ্চলের উন্নয়নে তাঁরা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে সাধারণ মানুষ আশাবাদী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

ফখরুল রাষ্ট্রপতি-রিজভী মহাসচিব হওয়ায় রংপুরে বিএনপির আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। শনিবার (২২ আগস্ট) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকার দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন।

মিছিলে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আবদুস সালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বিপুল সংখ্যক নারী কর্মীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় দেশের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আনন্দিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের সঠিক স্থানে বসিয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এবং এখানে বেকারত্বের হার অনেক বেশি। রাষ্ট্রপতি ও মহাসচিব-দলের শীর্ষ এই দুই নেতা উত্তরবঙ্গের হওয়ায় আগামী দিনে এ অঞ্চলের উন্নয়নে তাঁরা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে সাধারণ মানুষ আশাবাদী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত