সংবাদ

ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরে মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্যপণ্য মজুত ও বিক্রির দায়ে ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চারটি নামি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শনিবার (২২ আগস্ট) সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই বড় অঙ্কের জরিমানা করা হয়।

রোববার (২৩ আগস্ট) সকালে অভিযানের বিস্তারিত তথ্য জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। তিনি জানান, নিরাপদ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, নগরের অভিজাত মিষ্টি ও বেকারি শপ ‘ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারি’-তে নিম্নমানের ঘি ও ভেজাল খাদ্যপণ্য ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ মেলে। প্রয়োজনীয় নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

নামী ব্র্যান্ড ‘মেরিডিয়ান ফুড প্রোডাক্টস’-কেও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চিপস, নুডলস ও ম্যাঙ্গো বার তৈরির দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে পোকাযুক্ত কাঁচামাল ও পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অনাদায়ে এখানেও তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া ‘উৎসব সুপার শপে’ মানহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মাংসে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিবন্ধন ছাড়া শিশুখাদ্য বিক্রির দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার রাখার দায়ে ‘রিও ক্যাফে-মাজায়দার’-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম বলেন, ‘জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে মান উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকসহ র‍্যাব-৭, সিএমপি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত