সংবাদ

ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মাদক কারবার, গ্রেপ্তার ১

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মাদক কারবার, গ্রেপ্তার ১
ডিবির হাতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি কামরুল। ছবি : সংবাদ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার বাথানিয়া এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কামরুল ইসলাম (৩৯)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে পাঁচগাছিয়া বাজার রোডের বাথানিয়া এলাকায় ‘আইরিন ডিপার্টমেন্টাল স্টোর’-এর সামনে অভিযান চালানো হয়। সেখানে মাদকের একটি বড় চালান কেনাবেচা হচ্ছে এমন খবরে ডিবির একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছালে কামরুল পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ এবং ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মাদক কারবারের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মাদক কারবার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার বাথানিয়া এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কামরুল ইসলাম (৩৯)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে পাঁচগাছিয়া বাজার রোডের বাথানিয়া এলাকায় ‘আইরিন ডিপার্টমেন্টাল স্টোর’-এর সামনে অভিযান চালানো হয়। সেখানে মাদকের একটি বড় চালান কেনাবেচা হচ্ছে এমন খবরে ডিবির একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছালে কামরুল পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ এবং ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মাদক কারবারের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত