রাজশাহীর চারঘাটে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গ্রেপ্তারকৃত যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)। সে চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহী র্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির।
র্যাব জানায়, বুধবার (৮ জুলাই) দেব চন্দ্র দাস তার প্রতিবেশী ওই শিশুটিকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করার পর ঘটনাটি জানাজানি হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর আসামিকে ধরতে অভিযানে নামে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী মহানগরের মতিহার থানার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে থেকে দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ছাড়া পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা অন্য একটি মামলার আসামিকে গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানায় র্যাব।
\

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন