নওগাঁর রাণীনগরে মাঠে পাওয়ার টিলার আনতে গিয়ে বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মালশন গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন মালশন গ্রামের খয়বর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। মাঠে থাকা নিজেদের পাওয়ার টিলারটি বাড়িতে নিয়ে আসার জন্য সাখাওয়াত হোসেন ও তার ছেলে একসঙ্গে বের হন। পথে হঠাৎ বজ্রপাত হলে সাখাওয়াত গুরুতর আহত হন। এ সময় তার ছেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
]\

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন