সংবাদ

আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১০:৪১ এএম

আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। উত্তর-পূর্ব ইরানের তার নিজ জন্মশহর মাশহাদে তাকে কবরস্থ করা হবে।

​ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা' নিশ্চিত করেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাশহাদের ঐতিহাসিক ও পবিত্র ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাকে সমাহিত করা হবে। এর আগে, ইরাকের ঐতিহাসিক কারবালা শহর থেকে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয় এবং জানাজার জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে রাখা হয়।

​উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় নিহত হন ইরানের এই শীর্ষ নেতা।

​১৯৩৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আলি খামেনি। শিয়া মুসলিমদের কাছে এই শহরটি অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। শিয়া সম্প্রদায়ের শীর্ষ ১২ জন ইমামের অন্যতম ইমাম রেজার মাজার এই মাশহাদেই অবস্থিত। ধারণা করা হচ্ছে, খামেনিকে ধর্মীয় নেতা হিসেবে সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি দিতেই ইরানের এই সবচেয়ে পবিত্র উপাসনালয় প্রাঙ্গণে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাকেও মাশহাদের এই একই মাজার কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।

​আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে মাশহাদ শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত