সংবাদ

জেলা-উপজেলার হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

জেলা-উপজেলার হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত চিকিৎসকরা দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে সরাসরি তুলে ধরেন। চিকিৎসকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা ও পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

রাজধানী কেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। দেশের প্রান্তিক মানুষ যাতে নিজ নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পায়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

জেলা-উপজেলার হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত চিকিৎসকরা দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে সরাসরি তুলে ধরেন। চিকিৎসকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা ও পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

রাজধানী কেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। দেশের প্রান্তিক মানুষ যাতে নিজ নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পায়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত