যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক চাপের মুখে দক্ষিণ লেবাননে চলমান ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি উচ্চপর্যায়ের নতুন দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত ওই গুরুত্বপূর্ণ আলোচনাকে সামনে রেখেই ইসরায়েল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পরিস্থিতি আরও শান্ত করতে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা (পাইলট জোন) থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তবে ঠিক কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে কিংবা কোন কোন নির্দিষ্ট এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে ইসরায়েল বা আন্তর্জাতিক পক্ষগুলোর কাছ থেকে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
দীর্ঘদিনের ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা কমিয়ে আনা এবং ভবিষ্যৎ শান্তি আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করাই এই কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য। চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের এই পিছু হটার খবর সামনে এল।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন