সংবাদ

ফেনীতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ২২৪ আশ্রয়কেন্দ্র

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

ফেনীতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ২২৪ আশ্রয়কেন্দ্র
ছবি : সংবাদ

ফেনীতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন উপজেলায় ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণসামগ্রী, উদ্ধার সরঞ্জাম ও নৌযান মজুত করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৮ জুলাই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত মানুষের জন্য ৮০টি স্থায়ী ও ১৪৪টি অস্থায়ী মিলিয়ে মোট ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম জোরদার করতে নৌকার সংখ্যা বাড়িয়ে ৯৩টি করা হয়েছে।

ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে ১ হাজার ১৫০ প্যাকেট শুকনো খাবার মজুত আছে। এ ছাড়া ত্রাণ কার্যক্রমের জন্য ১০০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জরুরি সরঞ্জামের মধ্যে ৫৯৫টি ত্রিপল, ৪৬৮টি পানির জেরিক্যান, ৩৫৭টি লাইফ জ্যাকেট, ২১৪ জোড়া গামবুট ও ১৩৭টি টর্চলাইট প্রস্তুত আছে। প্রতিটি উপজেলায় শিশুখাদ্য, গো-খাদ্য ও ঘর মেরামতের জন্য ঢেউটিনও মজুত রাখা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক সর্বস্তরের জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি মুহূর্তে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

ফেনীতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ২২৪ আশ্রয়কেন্দ্র

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ফেনীতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন উপজেলায় ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণসামগ্রী, উদ্ধার সরঞ্জাম ও নৌযান মজুত করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৮ জুলাই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত মানুষের জন্য ৮০টি স্থায়ী ও ১৪৪টি অস্থায়ী মিলিয়ে মোট ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম জোরদার করতে নৌকার সংখ্যা বাড়িয়ে ৯৩টি করা হয়েছে।

ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে ১ হাজার ১৫০ প্যাকেট শুকনো খাবার মজুত আছে। এ ছাড়া ত্রাণ কার্যক্রমের জন্য ১০০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জরুরি সরঞ্জামের মধ্যে ৫৯৫টি ত্রিপল, ৪৬৮টি পানির জেরিক্যান, ৩৫৭টি লাইফ জ্যাকেট, ২১৪ জোড়া গামবুট ও ১৩৭টি টর্চলাইট প্রস্তুত আছে। প্রতিটি উপজেলায় শিশুখাদ্য, গো-খাদ্য ও ঘর মেরামতের জন্য ঢেউটিনও মজুত রাখা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক সর্বস্তরের জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি মুহূর্তে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত