সংবাদ

রেকর্ড ছুঁল স্বর্ণ ও রুপার দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:২৮ এএম

রেকর্ড ছুঁল স্বর্ণ ও রুপার দাম

​দেশের বাজারে আরও এক দফা বাড়ল স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১১ জুলাই) থেকে নতুন এই বর্ধিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান ধাতু দুটি।

​গতকাল ১০ জুলাই (শুক্রবার) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম বাড়ানো হয়েছে। নতুন এই মূল্য গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

​নতুন ঘোষণা অনুযায়ী, গ্রাহকদের সুবিধার্থে ভ্যাটসহ স্বর্ণের চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো:

​২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (ভরিতে বেড়েছে ২,২১৬ টাকা)

​২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা

​১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা

​সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ (পঞ্চাশ) হাজার ২৩২ টাকা

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সাথে ইতিমধ্যেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে।

​২২ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা

​২১ ক্যারেট: ৪ হাজার ৫৪৯ টাকা

​১৮ ক্যারেট: ৩ হাজার ৯০৭ টাকা

​সনাতন পদ্ধতি: ২ হাজার ৯১৬ টাকা

​এর আগে গত ৯ জুলাই স্বর্ণের দাম ভরিতে ৩,৩২৪ টাকা কমানো হয়েছিল, কিন্তু একদিনের ব্যবধানেই তা আবার বাড়িয়ে দেওয়া হলো।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ৮৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যার মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। অন্যদিকে, চলতি বছর রুপার দাম মোট ৫৫ বার সমন্বয় করা হলো। যার মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

রেকর্ড ছুঁল স্বর্ণ ও রুপার দাম

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত