সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরোনো ভবন ভাঙার কাজ করার সময় মাটির নিচে থাকা পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুরোনো থানা ভবন ভাঙার অংশ হিসেবে শ্রমিকেরা মেঝের নিচের মাটি কাটছিলেন। এ সময় উপজেলার বাজার গ্রামের রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে চাপা পড়ে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক কামরুল হাসানও পায়ে আঘাত পান। সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাটির নিচে কীভাবে পরিত্যক্ত ককটেলটি এল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আমি এই থানায় যোগ দেওয়ার আগে থেকেই পুরোনো ভবন ভাঙার কাজ চলছে। রোববার (১২ জুলাই) কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে দেখা যায়, ককটেল জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণে ২ শ্রমিক আহত হয়েছেন। সম্ভবত অনেক আগে থেকেই বিস্ফোরকটি সেখানে মাটির নিচে চাপা পড়ে ছিল।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
/

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন