পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা ও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার দায়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে এক শুনানির মাধ্যমে এই রায় দেন কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস ও মেসার্স কামাল ব্রিকস। প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছাড়পত্রহীনভাবে ইটভাটা পরিচালনা ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে মামলা করেছিলেন। শুনানি শেষে ইটভাটা মালিকদের উপস্থিতিতে আজ এই দণ্ডাদেশ দেওয়া হয়।
ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বলেন, ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করায় এই জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন