সংবাদ

দৌলতপুরে বৃষ্টিতে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ

প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

দৌলতপুরে বৃষ্টিতে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ
সড়কের ভাঙা অংশে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। ছবিঃ সংবাদ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দৌলতপুর-বাচামারা সড়কসহ বিভিন্ন ইউনিয়নের কাঁচা ও পাকা সড়কে ধস এবং বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানির তোড়ে সড়কের নিচের মাটি সরে গিয়ে অনেক স্থানে রাস্তা ধসে পড়েছে। কোথাও কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও কৃষকদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৌলতপুর-বাচামারা সড়কের বেশ কিছু অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুত সংস্কার না করা হলে উপজেলার যোগাযোগব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে সমস্যা হওয়ায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

দৌলতপুরে বৃষ্টিতে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দৌলতপুর-বাচামারা সড়কসহ বিভিন্ন ইউনিয়নের কাঁচা ও পাকা সড়কে ধস এবং বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানির তোড়ে সড়কের নিচের মাটি সরে গিয়ে অনেক স্থানে রাস্তা ধসে পড়েছে। কোথাও কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও কৃষকদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৌলতপুর-বাচামারা সড়কের বেশ কিছু অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুত সংস্কার না করা হলে উপজেলার যোগাযোগব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে সমস্যা হওয়ায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত