সংবাদ

মোবাইল না পেয়ে ১ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৫১ এএম

মোবাইল না পেয়ে ১ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
১ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে গেম খেলার জন্য মোবাইল ফোন না পেয়ে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আব্দুল্লাহ তার মায়ের কাছে গেম খেলার জন্য মোবাইল ফোন চায়। মা ফোন দিতে রাজি না হওয়ায় সে অভিমান করে দাদার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে জানালার পর্দার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা বলেন, “আব্দুল্লাহ খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। সোমবারও সে নিয়মিত বিদ্যালয়ে এসেছিল। তার এমন মৃত্যুতে আমরা স্তম্ভিত।”

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মোবাইল না পেয়ে ১ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে গেম খেলার জন্য মোবাইল ফোন না পেয়ে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আব্দুল্লাহ তার মায়ের কাছে গেম খেলার জন্য মোবাইল ফোন চায়। মা ফোন দিতে রাজি না হওয়ায় সে অভিমান করে দাদার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে জানালার পর্দার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা বলেন, “আব্দুল্লাহ খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। সোমবারও সে নিয়মিত বিদ্যালয়ে এসেছিল। তার এমন মৃত্যুতে আমরা স্তম্ভিত।”

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত