সংবাদ

মহেশপুর সীমান্তে মাদক ও ওষুধ উদ্ধার, আটক ৪

প্রতিনিধি,মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি,মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

মহেশপুর সীমান্তে মাদক ও ওষুধ উদ্ধার, আটক ৪
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গয়েশপুর বিওপির একটি দল গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে খোসালপুর বিওপির একটি দল খোসালপুর গ্রামে বিশেষ টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মহেশপুর সীমান্তে মাদক ও ওষুধ উদ্ধার, আটক ৪

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গয়েশপুর বিওপির একটি দল গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে খোসালপুর বিওপির একটি দল খোসালপুর গ্রামে বিশেষ টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত