সংবাদ

সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও উপপরিদর্শক (এসআই) হারুন মিয়াকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন জৈনপুর গ্রামের বাসিন্দারা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ নিয়ে কোনো তদন্ত ছাড়াই গ্রামবাসীর বিরুদ্ধে মামলা নেওয়ার অভিযোগ তুলে তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জৈনপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে এসে কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বাস দেন।

মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম জহির, নাসিমা আক্তার, মাহমুদা আক্তার, শিল্পী আক্তার, তানভীর ও ফুল মিয়া প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, জৈনপুর গ্রামের ‘আরঅ্যান্ডএইচ-জৈনপুর রোড ভায়া পিরোজপুর ইউপি অফিস’ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত। তবে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁরা অভিযোগ করেন।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, গত ২০ আগস্ট সিমেন্টভর্তি একটি ট্রাক কোম্পানিতে যাওয়ার সময় এলাকাবাসী ওই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে বাধা দেয়। এ সময় কোম্পানির ঠিকাদার আবু সাঈদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। এই ঘটনায় কোম্পানি ও গ্রামবাসীর পক্ষ থেকে পৃথক অভিযোগ দেওয়া হলেও পুলিশ কেবল কোম্পানির অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে। গ্রামবাসীর অভিযোগটি আমলে নেওয়া হয়নি।

মানববন্ধনে শিল্পী আক্তার বলেন, ভারী যানবাহন চলাচলে বাধা দেওয়ায় কোম্পানির লোকজন তাদের ওপর হামলা চালিয়ে নারীসহ সাতজনকে আহত করে। অথচ উল্টো আহত ব্যক্তি ছাড়াও সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদের আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ কোনো তদন্ত ছাড়াই দ্রুততম সময়ে এই মামলা গ্রহণ করেছে।

বক্তা তানভীর বলেন, গ্রামবাসীর অভিযোগ এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। উল্টো তদন্তের নামে হয়রানি করা হচ্ছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুন মিয়া কোম্পানির পক্ষ নিয়ে গ্রামবাসীকে হয়রানি করছেন। তাই তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে।

অভিযোগের বিষয়ে এসআই হারুন মিয়া বলেন, ছোট রাস্তায় ট্রাক চলাচলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রাথমিক তদন্তে ট্রাক আটকে দেওয়ার প্রমাণ পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা নেওয়া হয়েছে। তবে মামলায় সাংবাদিকের নাম ছিল কি না, তা তাঁর জানা নেই।

পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তে সত্যতা পেয়েই মামলা নেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ সত্য নয়। তিনি আরও দাবি করেন, গ্রামবাসীর পক্ষ থেকে কেউ (লিখিত) অভিযোগ দেননি।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ঘটনার সময় আমি এই থানায় দায়িত্বে ছিলাম না। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত