সংবাদ

লাঠিপেটায় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা ফের সংসদ ভবনের সামনে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

লাঠিপেটায় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা ফের সংসদ ভবনের সামনে
রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান করা এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিলেও পৌনে দুই ঘণ্টা পর ফের তারা সেখানে জড়ো হতে শুরু করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাড়ি চলাচল আটকে দিয়ে সেখানে অবস্থান নেন। এরপর তারা খামারবাড়ি থেকে আসাদগেটের দিকে যাওয়ার রাস্তায়ও অবরোধ করেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের একটি দল সংসদের ভেতরে প্রবেশ করলেও তাদের সঙ্গে দায়িত্বশীল কারও আলোচনা হয়নি বলে প্রতিনিধি দলে থাকা তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী দাবি করেন। 

ওই ছাত্রী বলেন, ‘আমাদের কাছে প্রতিনিধি চাওয়া হয়েছে, তারা (সংসদের) ভেতরে ঢুকতেই বাইরে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা দুই ঘণ্টা বসে থাকলেও কোনো সিদ্ধান্ত দেননি। আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, সেই বিষয়টাও তারা স্পষ্ট করে কিছু বলছেন না।’

তিন দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবরোধ করেছিলেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। 

অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রাখার ফলে আসাদগেট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদগেট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরতদের সরিয়ে দেয় পুলিশ। শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এ সময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। উত্তরা বিএনএস টাওয়ারের সামনে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লাঠিপেটায় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা ফের সংসদ ভবনের সামনে

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত