সংবাদ

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার মুখে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ১১তম গ্রেডের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।

স্থগিতের খবরটি নিশ্চিত করে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বলেন, ‘পরীক্ষা স্থগিত করা হয়েছে। খুব দ্রুত–আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ও নির্দেশনাবলি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

পরীক্ষার্থীদের অসন্তোষ ও সামাজিক মাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ার পর পরীক্ষাসংক্রান্ত শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই তাৎক্ষণিক পদক্ষে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার মুখে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ১১তম গ্রেডের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।

স্থগিতের খবরটি নিশ্চিত করে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বলেন, ‘পরীক্ষা স্থগিত করা হয়েছে। খুব দ্রুত–আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ও নির্দেশনাবলি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

পরীক্ষার্থীদের অসন্তোষ ও সামাজিক মাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ার পর পরীক্ষাসংক্রান্ত শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই তাৎক্ষণিক পদক্ষে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত