সংবাদ

ভুল-বিভ্রান্তিকর সংবাদ নিয়ে গণমাধ্যমকে তথ্য অধিদপ্তরের সতর্কতা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম

ভুল-বিভ্রান্তিকর সংবাদ নিয়ে গণমাধ্যমকে তথ্য অধিদপ্তরের সতর্কতা

ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার জন্য নিবন্ধিত সব গণমাধ্যমকে আহ্বান করেছে তথ্য অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি গণমাধ্যমগুলোকে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট চেক করার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু গণমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রবণতা দেখা যাচ্ছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
​তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রকাশের পর নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং সংশোধনী দিয়েছে। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাদার দায়িত্বশীলতা বজায় রাখা এবং প্রতিটি তথ্য ফ্যাক্ট চেকের মাধ্যমে নিশ্চিত করা গণমাধ্যমের অবশ্য পালনীয় কর্তব্য। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে তা প্রচার করার ফলেই মূলধারার গণমাধ্যমে অপতথ্য ও বিকৃত কনটেন্ট ছড়িয়ে পড়ছে বলে সংস্থাটি পর্যবেক্ষণ করেছে।
​সতর্কবার্তায় স্পষ্টভাবে জানানো হয়, তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত আইন ও বিধি-বিধানের আওতায় আনতে সরকার বাধ্য হবে। পাশাপাশি, বেনামি, ভুয়া বা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করার জন্যও সব বৈধ গণমাধ্যমকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল এবং আইপি টিভিকে তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়ে এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভুল-বিভ্রান্তিকর সংবাদ নিয়ে গণমাধ্যমকে তথ্য অধিদপ্তরের সতর্কতা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত