এইচএসসি পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ, প্রশ্নপত্রের মান উন্নয়ন ও বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।
মানববন্ধনে কুড়িগ্রাম সরকারি কলেজ ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আন্দোলনরত পরীক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি বন্ধ করো’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’- এমন নানা স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দেশজুড়ে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পানি ও কাদা মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে, যা তাদের মানসিক ও শারীরিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তফা সরকার, শরিফ আহমেদ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সাকিব আল হাসানসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল। এই ভুলের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এ ছাড়া গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের বিষয়ে দ্রুত বাস্তবসম্মত সমাধানের দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, পাঠ্যসূচি অনুযায়ী মূল্যায়ন এবং মানবিক দিক বিবেচনা করে পরীক্ষা পদ্ধতি সংস্কার করা এখন সময়ের দাবি।
/

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন