সংবাদ

এবার সংসদ ভবনের সামনে অবস্থান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

এবার সংসদ ভবনের সামনে অবস্থান
সংসদে ভবনের সামনে অবস্থান এইচএসসি পরীক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধকারী এইচএসসি পরীক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভেনিউয়ে অবস্থান নিয়েছেন। 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেইটে পৌঁছান।

শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রেখেছেন। ফলে আসাদগেইট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদগেইট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে দুপুর পৌনে ১২টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। এর ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর কথিত কটূক্তির প্রতিবাদে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড় আটকে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। পরে দুপুরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হন।

দুপুর পৌনে ১টার দিকে তাদের বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে দুপুর পৌনে ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা পলাশী হয়ে শিক্ষা বোর্ডের দিকে রওনা হন।

দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন পরীক্ষার্থীরা। এরপর তারা সায়েন্স ল্যাব মোড়ে ফিরে আবারও সড়ক আটকিয়ে বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যায় তারা সংসদ ভবনের সামনে চলে আসেন।

আন্দোলনকারীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক কথোপকথন নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে নানা স্লোগান দিচ্ছেন।

বিএএফ শাহীন কলেজের এক পরীক্ষার্থী বলেন, ‘শিক্ষামন্ত্রী অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। কিন্তু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বন্ধ। উনি কথা দিয়ে কথা রাখেননি। পরীক্ষার্থীদের ভোগান্তি নিয়ে যখন সমালোচনা চলছে, তখন উনি টেলিফোনে আমাদের ফার্মের মুরগি বলে সম্বোধন করছেন। উনার এ বক্তব্যের জন্য জবাবদিহি করতে হবে।'

শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে- ফার্মের মুরগী’, ‘কে বলেছে, কে বলেছে- শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো’, ‘আপস না সংগ্রাম- সংগ্রাম, সংগ্রাম’ স্লোগান দিতে থাকেন।

ট্রাফিক গুলশান বিভাগ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জানিয়েছে, ইসিবি চত্বরের আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিয়েছেন। তবে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে অবরোধ অব্যাহত থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এবার সংসদ ভবনের সামনে অবস্থান

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত