সংবাদ

শিক্ষার্থীদের সচিবালয়মুখী ‘লং মার্চ’ আটকালো পুলিশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

শিক্ষার্থীদের সচিবালয়মুখী ‘লং মার্চ’ আটকালো পুলিশ
ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখী ‘লং মার্চ’ আটকে দিয়েছে পুলিশ।

ঢাকার আব্দুল গণি রোডের মুখে শিক্ষাভবনের সামনে বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ব্যারিকেড দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ শুরুর আগে দুপুর আড়াইটায় তারা সায়েন্স ল্যাবরেটরি সড়কে অবস্থান নেন।

এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সোয়া ৩টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে পরীক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন।

শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। আব্দুল গণি রোডের মুখে শিক্ষাভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

সেখানে তাদের সঙ্গে আন্দোলনকারীদের নাম-পরিচয় জানতে চাওয়া নিয়ে কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে শিক্ষার্থীদের তর্কে জড়াতে দেখা গেছে।

শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ায় নেওয়া এইচএসসি পরীক্ষা বাতিল ও নতুন রুটিন এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবিতে আন্দোলন করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের সচিবালয়মুখী ‘লং মার্চ’ আটকালো পুলিশ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখী ‘লং মার্চ’ আটকে দিয়েছে পুলিশ।

ঢাকার আব্দুল গণি রোডের মুখে শিক্ষাভবনের সামনে বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ব্যারিকেড দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ শুরুর আগে দুপুর আড়াইটায় তারা সায়েন্স ল্যাবরেটরি সড়কে অবস্থান নেন।

এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সোয়া ৩টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে পরীক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন।

শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। আব্দুল গণি রোডের মুখে শিক্ষাভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

সেখানে তাদের সঙ্গে আন্দোলনকারীদের নাম-পরিচয় জানতে চাওয়া নিয়ে কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে শিক্ষার্থীদের তর্কে জড়াতে দেখা গেছে।

শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ায় নেওয়া এইচএসসি পরীক্ষা বাতিল ও নতুন রুটিন এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবিতে আন্দোলন করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত