সংবাদ

লুঙ্গির ভাঁজে লুকানো ছিল পৌনে ২ কোটি টাকার স্বর্ণ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

লুঙ্গির ভাঁজে লুকানো ছিল পৌনে ২ কোটি টাকার স্বর্ণ
উদ্ধার করা স্বর্ণের বার। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে মুন্সীপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মিজানুর রহমান (৬১)। তিনি দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মুন্সীপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বিশেষ টহল দল মোতায়েন করা হয়। মিজানুর রহমান মোটরসাইকেলে করে মুন্সীপুর বিওপির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় টহল দল তাকে থামায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার লুঙ্গির ভাজে স্বর্ণ লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে ককশিট ও টেপ দিয়ে মোড়ানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের ওজন ও মান অনুযায়ী আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে স্বর্ণসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

লুঙ্গির ভাঁজে লুকানো ছিল পৌনে ২ কোটি টাকার স্বর্ণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে মুন্সীপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মিজানুর রহমান (৬১)। তিনি দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মুন্সীপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বিশেষ টহল দল মোতায়েন করা হয়। মিজানুর রহমান মোটরসাইকেলে করে মুন্সীপুর বিওপির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় টহল দল তাকে থামায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার লুঙ্গির ভাজে স্বর্ণ লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে ককশিট ও টেপ দিয়ে মোড়ানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের ওজন ও মান অনুযায়ী আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে স্বর্ণসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত